গোপালগঞ্জে পরকীয়ার বলী হয়েছে সাড়ে তিন বছরের শিশু সন্তান।
রাতুল আহম্মেদ
জেলা করেসপন্ডেন্ট গোপালগঞ্জ
গোপালগঞ্জে পরকীয়ার বলী হয়েছে সাড়ে তিন বছরের শিশু সন্তান।ঘটনার ২০ দিন পরে ঘরের ভিতর ট্রাংক ভর্তি লাশ উদ্ধার ও ঘাতক মা-কে গ্রেফতার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে পচাগলা এ লাশ উদ্ধার করে পুলিশ।গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের নানী পারভিন আক্তার জানান,কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে থাকতেন।এরই মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে।টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরকীয়া প্রেমিকের সাথে ঘর করতে নিজ শিশু সন্তানকে ২০ দিন আগে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাংক ভর্তি করে ঘরে তালা মেরে পালিয়ে যায়।
এ বিষটি নিহতের নানী জানতে পেরে মেয়ের এই ঘটনা পুলিশে জানায়।পুলিশ গ্রেফতার হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙ্গে ট্রাংকের ভিতর থেকে পচা গলা লাশ উদ্ধার করে।পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মো শামীম আহমেদ, সহঃ প্রকাশকঃ সমীর রুদ্র, নির্বাহি সম্পাদকঃ নিহারেন্দু চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ মোঃ মকবুল হোসেন, আইন উপদেষ্টাঃ এডভোকেট তাপস চন্দ্র সরকার।
ই পেপার