হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আন্তরিক শুভেচ্ছা
- Update Time : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩ Time View

হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আন্তরিক শুভেচ্ছা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসন সকল ধর্মপ্রাণ মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যায় মাহে রমজানের চাঁদ দেখার পর, ভেরিফাই করা উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয়। উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, রমজান মাস হলো সংযম, ধৈর্য্য, সহনশীলতা এবং মানবিকতা চর্চার মাস। এই সময় সকলকে ধর্মীয় বিধি মেনে চলার পাশাপাশি অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন বাজার মনিটরিং, নিরাপত্তা ব্যবস্থা, ভোক্তা অধিকার রক্ষা এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে। হোটেল ও রেস্তোরাঁগুলোকে দিনব্যাপী বন্ধ রাখার বিষয়েও কঠোর নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগ ও আন্তরিক বার্তাকে উষ্ণভাবে গ্রহণ করেছেন। প্রশাসকের তৎপরতা ও সতর্ক মনোভাব সবাইকে অনুপ্রাণিত করছে। রমজানুল মোবারাক! শান্তি, কল্যাণ ও সুস্বাস্থ্য হোক সকলের জন্য।
















