
ভাঙ্গুড়া থানায় বাংলাদেশ প্রেস ক্লাবের সংগঠনিক পত্র জমা
স্টাফ রিপোর্টার : জাকারিয়া (ভাঙ্গুড়া, পাবনা)
পাবনার ভাঙ্গুড়া থানায় বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনিক পত্র জমা দেওয়া হয়েছে। থানা সূত্রে জানা যায়, উক্ত সময়ে থানায় কোনো এসআই বা ওসি উপস্থিত না থাকায় ডিউটি অফিসারের হাতে সংগঠনিক পত্রটি হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পেশাগত কার্যক্রমকে আরও সুসংগঠিত করার অংশ হিসেবেই এই সংগঠনিক পত্র প্রদান করা হয়েছে।
ডিউটি অফিসার সংগঠনিক পত্র গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও এগিয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মো শামীম আহমেদ, সহঃ প্রকাশকঃ সমীর রুদ্র, নির্বাহি সম্পাদকঃ নিহারেন্দু চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ মোঃ মকবুল হোসেন, আইন উপদেষ্টাঃ এডভোকেট তাপস চন্দ্র সরকার।
ই পেপার