০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৭:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুপুর ওই গ্রামের বাবু হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সাথে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে বিয়ের পর থেকেই নুপুর তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগ উঠেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) নুপুরের বাবার বাড়িতে এসে তার সাথে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা নুপুরকে মারধর করে চলে যান। ওইদিন রাতে মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নুপুর।

নিহতের মা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে দেখেন নুপুর বিছানায় নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সাথে ওড়না দিয়ে নুপুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও তার আগেই নুপুরের মৃত্যু হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ৫৪ বছরে তাদেরকে ১১ বার এমপি দিয়েছে তারা মাদারীপুর সদর উপজেলাকে যতো উন্নয়ন করেছে তার এক ভাগও রাজৈরে করেনি রাজৈর কে সতিনের দৃষ্টিতে দেখেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২ সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লক্ষ্যের বাজারে হরিণ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ কালে ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে তারা মামলা বানিজ্য করে অনেক টাকা কামিয়েছে সেই টাকায় নির্বাচন করছে আর আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নির্বাচন করছি। ডক্টর সাঈদ আনসারী আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার দ্বারা কারো কোন ক্ষতি হবে না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আওয়ামী লীগের কারো নামে মিথ্যে মামলা হতে দেব না। অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। একইদিন তিনি রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মাদারীপুর -রাজৈর উন্নয়নের স্বার্থে হরিণ প্রতীকে ভোট চান। এসময় তার সাথে তার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ সঞ্জ শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মোবাইল – 01784 503 770 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত কাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানিয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে মুস্তাকিম মোরাদ (১৫) কে ছু্রিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহিম (১৫)। জানা যায়, ফাহিমের সাথে মোবারকের (১২) ফুটবল খেলায় কথা কাটাকাটি হলে মোবারকের বড় ভাই মুস্তাকিম জানতে পেরে ফাহিমকে ধমক দিলে, ফাহিম উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে মুস্তাকিম মোরাদদের বুকে আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে উপরোক্ত বর্ণনা দেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

১০

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬