০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুর টাউন হলে ‘নূর বিরিয়ানি হাউজ’-এর শুভ উদ্বোধন: থাকছে ৩০% বিশেষ ছাড়

Reporter Name
  • Update Time : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৫ Time View

মোহাম্মদপুর টাউন হলে ‘নূর বিরিয়ানি হাউজ’-এর শুভ উদ্বোধন: থাকছে ৩০% বিশেষ ছাড়

মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ৩ নম্বর গর্ভনর মার্কেট (সিঙ্গাপুর জুসের একটু সামনে) মনোরম পরিবেশে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান ‘নূর বিরিয়ানি হাউজ’। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লিটন মাহমুদ বাবু, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান (ইসহাক), ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি এবং মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি রঙ-বেরঙের বেলুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। অভিজ্ঞ বাবুর্চি দ্বারা প্রস্তুতকৃত সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিচ্ছে তারা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা বলেন, “আমরা মোহাম্মদপুর টাউন হলে প্রথমবার নিয়ে এসেছি খাঁটি সরিষার তেলে তৈরি খাবার। পরিবার নিয়ে খাওয়ার জন্য এটি একটি আদর্শ স্থান।”

তিনি আরও জানান, শুভ উদ্বোধন উপলক্ষে ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত গ্রাহকদের জন্য খাবারের ওপর ৩০% ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে। নূর বিরিয়ানি হাউজের বিশেষ মেন্যুর মধ্যে রয়েছে, গরুর তেহারী ও খাসির বাসমতি কাচ্চি, গরুর ভুনা খিচুড়ি ও ল্যাটকা খিচুড়ি, গরুর চাপ পোলাও ও চাপ খিচুড়ি, শাহী মোরগ পোলাও এবং বিশেষ বোরহানি। এছাড়াও যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে ২৪ ঘণ্টা খাবারের অর্ডার নেওয়া হয়,

Tag :

Please Share This Post in Your Social Media

মোহাম্মদপুর টাউন হলে ‘নূর বিরিয়ানি হাউজ’-এর শুভ উদ্বোধন: থাকছে ৩০% বিশেষ ছাড়

Update Time : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬