অষ্টগ্রামে প্রশাসনের তত্ত্বাবধানে বিজিএফের চাল বিতরণ সম্পন্ন।
- Update Time : ০৮:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৪ Time View

অষ্টগ্রামে প্রশাসনের তত্ত্বাবধানে বিজিএফের চাল বিতরণ সম্পন্ন।
- অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ (বিজিএফ) কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়ার সরাসরি তত্ত্বাবধানে উপজেলার বাঙ্গালপাড়া, কাস্তুল, পূর্ব অষ্টগ্রাম ও কলমা ইউনিয়নে একযোগে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়। এর মধ্যে বাঙ্গালপাড়া ইউনিয়নে জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন, কাস্তুল ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল ভূইয়া, কলমা ইউনিয়নে সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান এবং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী জুবায়ের দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঙ্গালপাড়া ইউনিয়নে ২৯০০ জন, কাস্তুল ইউনিয়নে ৩০৮২ জন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ৩০৭০ জন এবং কলমা ইউনিয়নে ২১৪১ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে করে দরিদ্র পরিবারের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে



















