০২:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার।

Reporter Name
  • Update Time : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১৩ Time View

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে আখাউড়া থানাধীন ধরখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরখার ইউনিয়নের বাইতুল ফালাহ জামে মসজিদের পাশের বাগান এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাসেল (৩১), মো. জাবেদ খাদেম (২৭) ও মো. অলিউল্লাহ ভূঁইয়া ওরফে বাবু (২২)। তবে তাদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে চারটি রাম দা, দুটি ছুরি, একটি লোহার রড এবং একটি পুরাতন মোবাইল ফোন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এবং পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756)

Tag :

Please Share This Post in Your Social Media

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার।

Update Time : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬