০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই —- আবুল হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪ Time View

এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই
—- আবুল হোসেন আজাদ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গনজোয়ার দেখে আমাদের প্রতিপক্ষদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আ্পনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপদের সকল সমস্যার সমাধান করবো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী-২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-এর সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মোকসেদ আলম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসেন প্রমূখ।
ছবিঃ
০৫/০২/২৬

Tag :

Please Share This Post in Your Social Media

এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই —- আবুল হোসেন আজাদ

Update Time : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬