কাঠালিয়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, আটক
- Update Time : ১১:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫ Time View

কাঠালিয়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, আটক ২
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কাঠালিয়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ক্যাপ্টেন মো. জুনাইদুল ইসলাম অনিক, ক্যাপ্টেন তানভীর সিদ্দিক এবং লেফটেন্যান্ট ইশরাক আহমেদের নেতৃত্বে ছিটকি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাহাতাব ও রাকিবুল নামে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে
ইয়াবা ট্যাবলেট: ২,০৫৬ পিস,
নগদ অর্থ: ২২,২২৫ টাকা,গাঁজা, দেশীয় অস্ত্র, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে আটককৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য কাঠালিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























