০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৭ Time View

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৭ মার্চ) সকাল দশটায় তিনি হাসপাতালে আসেন এবং বিভিন্ন বিভাগে পরিদর্শন করেন।

মন্ত্রী হাসপাতালে ঢুকেই কর্তব্যরতদের কাছে জানতে চান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কোনটা। তারা সরাসরি অফিস দেখিয়ে দিলে মন্ত্রী সেখানে গিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদকে অনুপস্থিত পান। এ সময় অন্যদের কাছ থেকে তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তারা জানান তার ব্যাপারে তারা কিছু জানেন না।

পরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিধ পরিচয়ে কাজী মো. নাজমুল ইসলাম নামে একজন জানান তিনি ছুটিতে আছেন। পরে তিনি ছুটির আবেদন দেখতে চাইলে স্ক্যান করা একটি কপি দেখানো হয়, তবে তাতে ছিল না সিভিল সার্জনের অনুমোদন।

মন্ত্রী চারজন ডাক্তারকে অনুপস্থিত পান। অনুপস্থিত ডাক্তারগণ হলেন, গাইনী কনসালটেন্ট ডা. সানজিদা পারবীর, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইসিতা দাস, জুনিয়র কনসালটেন্ট ডা. আদনান ইসলাম ও ডা. জিয়া উদ্দিন। কিন্তু তাদের ছুটির বিষয়ে কোন আবেদনও পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, যারা হাসপাতালে চাকুরী করবেন তাদের কোন অজুহাত গ্রহনযোগ্য হবে না। কোন অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি ওয়ার্ডগুলোর ওয়াশরুমে কোন হ্যান্ডওয়াশ কিংবা সাবান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সারা বাংলাদেশের এক সাথে সকল সরকারী হাসপাতালগুলো জানিয়ে পরিদর্শন করা হবে না। হুটহাট যেখানে সেখানে জটিকা সফর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা টিক্কাচর মহাশ্মশানে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা শুরু ২৪ মার্চ তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সারাদেশের ন্যায় আসছে ২৪ মার্চ হতে ২৮ মার্চ ৫ দিনব্যাপী কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থিত টিক্কাচর মহাশ্মশান হিন্দু সৎকার সংঘের আয়োজনে শ্রীশ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৯ম শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা। এ উপলক্ষে ২৪ মার্চ মঙ্গলবার সায়ংকালে শ্রীশ্রী বাসন্তী মায়ের আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠী পূজা এবং ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজা, ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী বিহিত পূজা, ২৭ মার্চ শুক্রবার নবমী বিহিত পূজা এবং ২৮ মার্চ শনিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। জানা যায়- এবছর দেবী নৌকায় আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন। ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬