০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৯:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৭ Time View

কুষ্টিয়ার মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল হোসেন (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমল হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির গোসলখানায় গোসলের জন্য পানির মোটরের সুইচ দিতে গেলে আজমল বিদ্যুৎস্পৃষ্টে জড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,”ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ার মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৯:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬