০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯ Time View

কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গৌরাঙ্গ বিশ্বাস ,বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাদুর ধামে সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় সাদুর ধাম ও এর পার্শ্ববর্তী এলাকায় নয়নতারা, গন্ধরাজ, গোলাপসহ বিভিন্ন প্রজাতির পাতা বাহার ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, কেন্দ্রীয় সাধু পরিষদের আসন প্রতি সাধু মোকাদ্দেস আলী মোকা, সিনিয়র সাংবাদিক ডা. গৌরাঙ্গ বিশ্বাস, রাবেয়া রাহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সদস্য সাংবাদিক মহসিন হাবিব সবুজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাধু সংঘের সদস্য ওমর ফারুক, সাধু আব্দুর রহিম, সাধু আবুসাইদ ফকিরসহ আরও অনেকে।
বৃক্ষরোপণ শেষে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন,
“প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গভীর। পরিবেশ রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ জীবন নিশ্চিত করা।”
সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন,“আমরা চাই আমাদের কালিহাতী হোক সবুজে ঘেরা, নির্মল বাতাসের উপজেলা। প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।”
পরিবেশ রক্ষায় এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রশংসা করেছেন।

গৌরাঙ্গ বিশ্বাস ,
বিশেষ প্রতিনিধি
০১৭১২ ৭২০ ৭৮৭

Tag :

Please Share This Post in Your Social Media

কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬