কেশবপুরে বারুইহাটিতে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
- Update Time : ০১:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ৭ Time View

কেশবপুরে বারুইহাটিতে দোয়া ও ইফতার
বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বারুইহাটি যুব-প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ রমজান) অনুষ্ঠানে মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় গ্রামের কৃতী সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল লতিফ, মাওলানা কেরামত আলী, আব্দুল মজিদ ,আব্দুস সালাম, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বুড়িহাটি গ্রামের আজিজুর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ সাদ্দাম হোসেন, আলামিন হোসেন, আবু দারদা, হুজাইফা, অন্তু, মামুন, আবু হুরাইরা, সেলিম হোসেন, আব্দুল করিম-সহ এলাকার আরও অনেক যুবক ও তরুণ।
বক্তারা বলেন, আমাদের গ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে গ্রামের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে যুবকদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজকল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কেরামত আলী।
ছবিঃ
১২/০৩/২৬










