০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় অপরাধ ও মাদকবিরোধী কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা সভায় পাঁচ সাংসদ

Reporter Name
  • Update Time : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১০ Time View

গাইবান্ধায় অপরাধ ও মাদকবিরোধী কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা সভায় পাঁচ সাংসদ

​মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে আজ গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) এর শামীম কায়সার লিংকন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সাংসদ বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান উপস্থিত ছিলেন।

​সভায় জেলাজুড়ে মাদক নির্মূল এবং শহরের যানজট নিরসনে কঠোর ব্যবস্থার নির্দেশনা নিয়ে আলোচনা হয়।
​দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।

এসময় ​পুলিশ সুপার জসীম উদ্দিন জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশের বিশেষ টহল জোরদারের আশ্বাস দেন।

​জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্ত ও নিরাপদ গাইবান্ধা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

Tag :

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় অপরাধ ও মাদকবিরোধী কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা সভায় পাঁচ সাংসদ

Update Time : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬