গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর।
- Update Time : ১১:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ Time View

গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর।
আব্দুল রহমান শেখ গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি
আগামী তিন মাসের মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের ব্যবস্থা করতে নির্দেশনা দিলেন,গোপালগঞ্জ-২ আসনের নির্বিাচিত সংসদ সদস্য ডাঃ কে. এম বাবর।গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, এটা আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি গোপালগঞ্জ-২ আসনের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের ব্যবস্থা করব। এই হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা সেবা দিতে হবে। আমার জেলার কোনো রোগীকে অন্যত্র রেফার করা যাবে না।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডাঃ কে. এম বাবর উপস্থিত চিকিৎসকদের কাছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা শোনেন এবং বলেন, এখানে প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতি ও অবকাঠামোগত সমস্যা সমাধানে যথাসম্ভব চেষ্টা করব। প্রয়োজনে সংসদে আমি আমার জনগণের চিকিৎসা সেবা নিয়ে কথা বলব। তারপরও আমি জনগণের সঙ্গে যে ওয়াদা করেছি, তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। এজন্য তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অমল চন্দ্র পাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সুভাষ চন্দ্র ভাদুরী, সার্জারি বিভাগের প্রধান ডাঃ মাসুদুর রহমান, শিশু বিভাগের প্রধান ডাঃ এস এম আলীনুর ইসলাম, গাইনী বিভাগের প্রধান ডাঃ ফারজানা রশিদ, অর্থপেডিক বিভাগের প্রধান কাঞ্চন ভট্টাচার্যসহ কর্মরত বিভিন্ন বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।
চিকিৎসকেরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু অবকাঠামোগত সমস্যা এবং চিকিৎসক সংকটের কথা তুলে ধরে বলেন এসব সমাধান হলে চিকিৎসা সেবা আরো উন্নত ও সহজতর হবে। ডাঃ কে. এম বাবর স্বইচ্ছায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন ও সভা করায় চিকিৎসকরা তাকে ধন্যবাদ জানান। তারা ডাঃ বাবরকে আশ্বস্ত করেন যে, গোপালগঞ্জের সব ধরনের রোগীর চিকিৎসা সেবা দিতে তারা আপ্রাণ চেষ্টা করবেন।













