তিন নদী পরিষদের ৪৩তম আসরের ১৪তম দিবসে অংশ নেয় কুমিল্লা ওয়াই.ডব্লিউ.সি.এ গার্লস স্কুল
- Update Time : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ Time View

তিন নদী পরিষদের ৪৩তম আসরের ১৪তম দিবসে অংশ নেয় কুমিল্লা ওয়াই.ডব্লিউ.সি.এ গার্লস স্কুল
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
গভীর বেদনা, আবেগ, আনন্দ, অঙ্গীকার ও প্রত্যয়বদ্ধ হবার ফেব্রুয়ারী মাসকে ঘিরে গড়া তিন নদী পরিষদের ৪৩ বছরের পথচলার ১৪তম দিন, ঋতুরাজ বসন্তের ১লা ফালগুন ও বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে সব আনন্দ একসাথে উপভোগ্য হয় ওয়াই ডাব্লিউ.সি এ গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুর হেলাল ও কুমিল্লা ওয়াই.ডাব্লিউ.সি.এ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষিকা কল্যাণী ভট্টাচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী ও সংগঠক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অধ্যাপক রাহুল তারণ পিন্টু।
সাংস্কৃতিক পর্বে ওয়াই.ডাব্লিউ.সি.এ গার্লস হাইস্কুলের শিক্ষিকা শিমলা দে ও ফারহানা মমতাজ এর তত্ত্বাবধানে শিক্ষার্থী সাওদা জান্নাত ও জারিয়া সুলতানার সঞ্চালনায় ওয়াই.ডব্লিউ.সি.এ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা হলেন- গানে মৌমিতা সর্বাধিকারী, অহেনজিতা দাস, অপূর্ব ঘোষ, শ্রীকান্ত দাস, অনির্বাণ দেবনাথ, প্রান্ত সরকার, বর্ণ মজুমদার, চন্দ্রাবলী সাহা, নবান্ন দাস, শ্রুতি দেবনাথ, অনন্যা ভৌমিক, সুদীপ্তা নাগ, সুচিস্মিতা ভৌমিক এবং নৃত্যে দেবী শ্রেয়া, দেবস্মী দেব, অহেনজিতা দাস,আয়োশ্রী দে সরকার, স্মরণিকা দাস এবং আবৃতিতে স্মরণিকা, সুবাইতা ও আয়োশ্রী দে সরকার।
এসময় উপস্থিত ছিলেন- লেখক ও গবেষক এড, গোলাম ফারুক, সাংবাদিক মাহবুব আলম বাবু, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ ও সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, কুমিল্লা ওয়াই.ডব্লিউ.সি.এ এর শিক্ষক উমা মজুমদার, মনোয়ারা বেগম, সৈয়দা মেহেরুন্নেসা ও শর্মিলা দেবনাথসহ আরো অনেকে।










