০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ সেলিম

Reporter Name
  • Update Time : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৭ Time View

ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ সেলিম

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ সেলিম-এর নাম।
দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক মোহাম্মদ সেলিম এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।
আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ সেলিম। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।
এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে ৯নং ওয়ার্ডের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা টিক্কাচর মহাশ্মশানে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা শুরু ২৪ মার্চ তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সারাদেশের ন্যায় আসছে ২৪ মার্চ হতে ২৮ মার্চ ৫ দিনব্যাপী কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থিত টিক্কাচর মহাশ্মশান হিন্দু সৎকার সংঘের আয়োজনে শ্রীশ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৯ম শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা। এ উপলক্ষে ২৪ মার্চ মঙ্গলবার সায়ংকালে শ্রীশ্রী বাসন্তী মায়ের আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠী পূজা এবং ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজা, ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী বিহিত পূজা, ২৭ মার্চ শুক্রবার নবমী বিহিত পূজা এবং ২৮ মার্চ শনিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। জানা যায়- এবছর দেবী নৌকায় আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন। ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ সেলিম

Update Time : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬