০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছী উপজেলাধীন দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

Reporter Name
  • Update Time : ১২:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৫ Time View
  1. নওগাঁর বদলগাছী উপজেলাধীন দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

মোঃ সারোয়ার হোসেন অপু , নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলাধীন আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠের ভিতর থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেগহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর বদলগাছী উপজেলাধীন দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

Update Time : ১২:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬