০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবীনগরে এইচএসসি ২০২৫ পরীক্ষায় একজনও পাশ না করায় একাডেমিক স্বীকৃতি স্থগিত
Reporter Name
- Update Time : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৪ Time View

নবীনগরে এইচএসসি ২০২৫ পরীক্ষায় একজনও পাশ না করায় একাডেমিক স্বীকৃতি স্থগিত
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে কলেজের শিক্ষার্থীদের ২০২৫ সালের একজনও এইচএসসি পরীক্ষার্থী পাশ না করায় একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম, পাঠদানসহ একাডেমিক স্বীকৃতি স্থগিত ( প্রযোজ্য ক্ষেত্রে) ঘোষনা করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত স্থগিতাদেশের এ নোটিশটি প্রদান করা হয়েছে। উল্লিখ যে, চেয়ারম্যানের আদেশক্রমে জিনোদপুর স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৩টি কলেজ শাখাকে উল্লেখপূর্বক এ নোটিশটি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের কারো সাথে মুঠোফোনে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Tag :

























