০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জ

Reporter Name
  • Update Time : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

নাসিরনগরে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জ

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আটজন প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত করা হয়।
এ আসনে মোট ভোট পড়েছে ১,৫০,০৮৪টি। এর এক অষ্টমাংশ ১৮,৭৬০ ভোট। এই সংখ্যার কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (কলারছড়ি) — ১৭,৬৬৬ ভোট,
ইসলামি আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমাদ (হাতপাখা) — ৯০৭ ভোট,জাতীয় পার্টির শাহ আলম (লাঙল) — ২৬৫ ভোট,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শরীফ মৃধা (আপেল) — ১৩৯ ভোট ও
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (হাঁস) — ১০৬ ভোট।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্ধারিত ভোটসীমা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নাসিরনগরে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জ

Update Time : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬