পঞ্চমবারের মতো এমপি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন বাবুল
- Update Time : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ Time View

পঞ্চমবারের মতো এমপি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন বাবুল
প্রতিবেদকঃ নোয়াখালী-৪, (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৯নং কালাদরাপ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী তারেক রহমানের সৈনিক মোঃ সাইফুদ্দিন বাবুল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনের ৯নং কালাদরাপ ইউনিয়নে ধানের শীষ কে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুল। তিনি ৯নং কালাদরাপ ইউনিয়নে ধানের শীষ কে বিজয়ী করতে গন মিছিলের আয়োজন করেছেন।
জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুলের নেতৃত্বে ৯নং কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গন মিছিলের আয়োজন করা হয়েছে। গন মিছিলটি প্রদক্ষিণ করে পুনরায় শহীদ জিয়া স্মৃতি পরিষদের সামনে এসে শেষ হয়।
বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে গন মিছিলে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে ৯নং কালাদরাপ ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলে বিএনপির বিবাদমান গ্রুপ গুলোকে দলের স্বার্থে একত্রে কাজ করতে প্রথম সারিতে নেতা দিয়েছেন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুল। নেতা কর্মীরা সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুল নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে যাচ্ছেন। যা অত্যান্ত বিরল দৃষ্টান্ত।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।










