পাবনা জেলা ফকির, সাধু ও বাউল শিল্পী সংস্থার নবগঠিত কমিটির অভিষেক ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ Time View

পাবনা জেলা ফকির, সাধু ও বাউল শিল্পী সংস্থার নবগঠিত কমিটির অভিষেক ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত
আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
“মানুষ ভজলে সোনার মানুষ হবি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা ফকির, সাধু ও বাউল শিল্পী সংস্থার নবগঠিত কমিটির অভিষেক ও বাউল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা রেলওয়ে স্টেশন সংলগ্ন শালগাড়ীয়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল হাসান আল চিশতী’র সভাপতিত্বে ২০২৬-২০২৮ মেয়াদের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে পুনরায় আবুল হাসান আল চিশতী সভাপতি এবং সিদ্দিকুর রহমান সিদ্দিক নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার যুগ্ম সম্পাদক এবং পাবনা জেলা ফকির, সাধু ও বাউল শিল্পী সংস্থার উপদেষ্টা আলমগীর কবীর হৃদয়। আলোচনায় তিনি বলেন,
“সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক চর্চা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত। শিল্পী সমাজ বরাবরই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতেও সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কাউন্সিল অধিবেশন ও আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ বাউল সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন—
মিন্নুছ বাউল, আমজাদ বাউল, কোয়েল পারভীন, কাবিল সাধু, মোজাফফর সাধু, মিজান সাধু, মোহাম্মদ আলী বাউল, আজিজুল সাধু, আলী নেওয়াজ খান, নূরজাহান, আব্দুল বারেক, আক্কাস বাউল, মেঘলা, রবিরাজ, পলি, লতিফ সরকার, কুদ্দুস বাউল, স্বপন বাউল (আরশিনগর), ইজাহার, আব্দুল মজিদ, মিলন সাধুসহ আরও অনেকে।
বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন— হারমোনিয়ামে আসকার, ঢুলিতে আশরাফ, দোতারায় ওমেন বাউল এবং বাঁশিতে গফুর।
অনুষ্ঠানের প্রথম পর্ব উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর হাসান পাভেল।
অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন থানা থেকে বাউল ও তরিকা পন্থী সংগঠনের সদস্য গণ উপস্থিত ছিলেন।
























