০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে চোখ রাঙ্গাচ্ছে লেবু, শসা, গাজর, কলা, কাঁচামরিচ, ছোঁয়া যাচ্ছে না বেগুন, ‎একমাত্র কমদামী সবজি আলু।

Reporter Name
  • Update Time : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

বাজারে চোখ রাঙ্গাচ্ছে লেবু, শসা, গাজর, কলা, কাঁচামরিচ, ছোঁয়া যাচ্ছে না বেগুন,
‎একমাত্র কমদামী সবজি আলু

‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি,

‎সারা দেশের মতো ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতেই লেবু, বেগুন, শসা,গাজর, কলা ও কাঁচামরিচের দাম হু হু করে বেড়েছে। সপ্তাহখানেক আগে যে লেবুর হালি ৩০-৪০ টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

‎বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি ১০০-১২০ টাকায় উঠেছে। ৫০ টাকার শসার কেজি এখন ১০০-১২০ টাকা এবং ৮০ টাকার কাঁচামরিচ এখন ১৬০-২০০ টাকায়, ৮০ টাকার কলার কুড়ি এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
‎ফলে ইফতারের সাধারণ আইটেম শসা, কলা, গাজর, বেগুনি ও লেবুর শরবত এখন অনেক পরিবারের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে।

‎বিক্রেতাদের দাবী, আমদানি কম ও সরবরাহ ঘাটতির কারণে এসব পণ্যের দাম বাড়ছে।
‎অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর রমজান মাস এলেই অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা কারনে অকারণে দাম বাড়ায় এবং বাজারে প্রশাসনের কার্যকর কোন মনিটরিং নেই বলে অভিযোগ করেন।

‎নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক ক্রেতারা জানিয়েছেন, অতিরিক্ত দামের কারনে ইফতারের সাধারণ ও রেগুলার আইটেম লেবু, শসা, গাজর, কলা, বেগুন, কাঁচামরিচ এসব পণ্য কেনা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।
‎বর্তমান বাজারে একমাত্র কমদামী সবজি হলো আলু, যার দাম ২০ টাকা কেজি।
‎কাঁচামরিচ, গাজর, কলা, বেগুন, লেবু, শসা,
‎এসবে লেগেছে শনির দশা।

Tag :

Please Share This Post in Your Social Media

বাজারে চোখ রাঙ্গাচ্ছে লেবু, শসা, গাজর, কলা, কাঁচামরিচ, ছোঁয়া যাচ্ছে না বেগুন, ‎একমাত্র কমদামী সবজি আলু।

Update Time : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬