০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গুড়া জামাল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০২:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

ভাঙ্গুড়া জামাল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, জাকারিয়া, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্রটিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। পুরো কেন্দ্রজুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার তারেকুল ইসলাম জানান, “এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোট চলবে নির্ধারিত সময় পর্যন্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

ভাঙ্গুড়া জামাল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

Update Time : ০২:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬