০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : ০৪:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১ Time View

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তাহলে তা ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এ জন্য কেউ মামলা করতে এলে যেন তার নামেই মামলা করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা নির্বিঘ্নে চলাফেরা ও বসবাস করতে পারবে—এটাই জামায়াতের অঙ্গীকার।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যুবসমাজের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে। আগামীতেও এই সংগ্রামে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। খুব শিগগিরই দেশের নেতৃত্ব ও দায়িত্ব এই তরুণদের হাতেই তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তৃতার ফাঁকে ফাঁকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় নবউদ্দীপনা, আত্মবিশ্বাস ও সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

Update Time : ০৪:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬