মহাসড়কের পাশে গড়ে উঠছে সবুজ বেষ্টনী, রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
- Update Time : ০৫:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৩ Time View

মহাসড়কের পাশে গড়ে উঠছে সবুজ বেষ্টনী, রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দু’পাশে ৪১ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা সদরের সাপছড়ি যৌথ খামার এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গা। এছাড়াও সাপছড়ি যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় চলতি বছরে রাঙ্গামাটি সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের দু’পাশে মোট ১ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া ২০২৭ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙ্গামাটির পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দু’পাশেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
















