মোল্লাহাটে অধ্যক্ষ খাঁন মশিউর রহমানের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত।
- Update Time : ০৭:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬ Time View

মোল্লাহাটে অধ্যক্ষ খাঁন মশিউর রহমানের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত
আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটে মোল্লাহাটে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান এর নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার উপজেলা সদরের বোয়ালিয়া থেকে মিছিলটি শুরু হয়ে মোল্লাহাট বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে যেয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের নেতৃবৃন্দ বলেন,
আগামীর নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের।
তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে জয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ।
উক্ত নির্বাচনী গণ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার। পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কামাল, এনসিপির মোল্লাহাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য খায়রুজ্জামান দুখু বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলার সেক্রেটারি হাফেজ মাওলানা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল ইসলাম, সেক্রেটারি মোঃ পারভেজ আলম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাব প্রমূখ।



















