০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট :

বাগেরহাটের মোল্লাহাটে সকল বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাগন এই জাতির গৌরবময় ইতিহাস। এই মুক্তি যোদ্ধাদের নিয়ে একটি দল স্বাধীনতা বিরোধী চক্রান্ত করে চলেছে।
সময় এসেছে এ সকল চক্রান্তের‌ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। ২০২৬ সালে এসেও যারা স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে।
ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সকল মুক্তিযোদ্ধাগন একযোগে এবারের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Update Time : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬