রাঙ্গামাটিতে পেট্রোল পাম্প মনিটরিং ও অভিযান, স্বাভাবিক তেল সরবরাহ অব্যাহত
- Update Time : ১২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৪ Time View

রাঙ্গামাটিতে পেট্রোল পাম্প মনিটরিং ও অভিযান, স্বাভাবিক তেল সরবরাহ অব্যাহত
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি সদরের বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে কল্যাণপুর এলাকার তেন্যাবি পাম্প, স্টেডিয়াম সংলগ্ন এসএন পেট্রোলিয়াম এজেন্সি এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মুহসীন স্টোরস পাম্পে নিয়মিত তেল সরবরাহ কার্যক্রম চালু রয়েছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম উপস্থিত ছিল এবং প্রতিটি পাম্পে নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সরবরাহের তথ্য অনুযায়ী, তেন্যাবি পাম্পে ৩,০০০ লিটার ডিজেল ও ১,৩০০ লিটার অকটেন, এসএন পেট্রোলিয়াম এজেন্সিতে ১১,০০০ লিটার ডিজেল এবং মেসার্স মুহসীন স্টোরসে ৫,৪৪৫ লিটার ডিজেল ও ৩,৪০০ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, বনরূপা এলাকার হিল ভিউ পাম্প থেকে আজ কোনো তেল সরবরাহ করা হয়নি।
জানা গেছে, তেল সরবরাহের ক্ষেত্রে ক্রেতাদের কাগজপত্র যাচাই করে টোকেনের মাধ্যমে তেল প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত অতিরিক্ত দামে তেল বিক্রি বা অবৈধ মজুদের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।






















