০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে বাস টার্মিনালের জুয়া আসরে অভিযান; আটক-১৭ জুয়ারি

Reporter Name
  • Update Time : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৯ Time View
  • রাঙ্গামাটিতে বাস টার্মিনালের জুয়া আসরে অভিযান; আটক-১৭ জুয়ারি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে জুয়া খেলার সময় ১৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর ফিশারিঘাট এলাকায় পুরাতন বাস টার্মিনালের পেছনে একটি যাত্রী ছাউনির পাশের আবদ্ধ ঘরে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার তাসসহ নগদ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। পাশাপাশি এসব অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাঙ্গামাটিতে বাস টার্মিনালের জুয়া আসরে অভিযান; আটক-১৭ জুয়ারি

Update Time : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬