রামু উমখালী পূর্ব ধর পাড়া শ্রীশ্রী বিষ্ণু মন্দিরে স্বর্গীয় কাত্যায়ন ধরের বাড়িতে ৬তম বিশ্বশান্তি শ্রীশ্রী চন্ডী যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
- Update Time : ১০:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭ Time View

রামু উমখালী পূর্ব ধর পাড়া শ্রীশ্রী বিষ্ণু মন্দিরে স্বর্গীয় কাত্যায়ন ধরের বাড়িতে ৬তম বিশ্বশান্তি শ্রীশ্রী চন্ডী যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমীর রুদ্র
কক্সবাজার প্রতিনিধি
এই বিশ্বশান্তি কামনায় সার্বজনীন সপ্তশতী শ্রীশ্রী
চন্ডী যজ্ঞানুষ্ঠান উপলক্ষে, গুরু পূজা দীক্ষাদান সমবেত প্রার্থনা চন্ডীপূজা মহাপ্রসাদ আস্বাদন আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান পৌরহিত্যে করেন শ্রীমৎ স্বামী দেবদীপান্দ পুরী মহারাজ, মোহন্ত মহারাজ তুলসীধাম অদ্বৈত অচ্যুত নাম ও অধিপতি ঋষিধাম। এতে রাজারকুলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেবায়েত ও সাবেক সভাপতি শ্রী অজিত ধর শ্রী মা মগধেশ্বরী মন্দির ও মহাশ্মশান পরিচালনা পরিষদ, রামু রাজারকুল। বক্তব্য রাখছেন শ্রী মা মগধেশ্বরী মন্দির ও মহাশ্মশান পরিচালনা পরিষদ রাজারকুল সভাপতি শ্রী রনজিত ধর। আরো উপস্থিত ছিলেন সুজিত ধর।
আরো সার্বিক সহযোগিতা করেন মহোৎসব কমিটি ও মন্দির কমিটি।





















