০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেজাউল করিম ও আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা (২০২৬ সেশন)

Reporter Name
  • Update Time : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

রেজাউল করিম ও আশরাফুল ইসলামের নেতৃত্বে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা (২০২৬ সেশন)

মোঃ হানিফ বিন রফিক
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার ২০২৬ সেশনের নতুন দায়িত্বশীল ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রেজাউল করিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম যায়েদ।

সংগঠন সূত্রে জানানো হয়,
“২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম যায়েদ।”

গত ১৬ ফেব্রুয়ারি প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রেজাউল করিমকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সাথীদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল করিম শাখা সেক্রেটারি হিসেবে আশরাফুল ইসলাম যায়েদকে মনোনয়ন দেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর হবে।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার আওতাধীন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ইসলামী জ্ঞান বিকাশে তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রেজাউল করিম ও আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা (২০২৬ সেশন)

Update Time : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬