রৌমারীর গৌরব: ৪৬তম বিসিএসে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খালিদ বিন কাইয়ুম কে,এম,জাকির
- Update Time : ১২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭ Time View

রৌমারীর গৌরব: ৪৬তম বিসিএসে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খালিদ বিন কাইয়ুম
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি|
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গর্ব, মেধাবী ছাত্র খালিদ বিন কাইয়ুম ৪৬তম বিসিএস পরীক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তা (ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পুরো রৌমারী এলাকায় আনন্দের জোয়ার বইছে।
খালিদ বিন কাইয়ুম রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল কাইয়ূমের সুযোগ্য সন্তান। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা খালিদ প্রতিটি ধাপে অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছেন।
এক নজরে খালিদের সাফল্যগাঁথা:
মাধ্যমিক: ২০১৪ সালে রৌমারী সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
উচ্চ মাধ্যমিক: ২০১৬ সালে ঢাকার নামী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ থেকে পুনরায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
উচ্চশিক্ষা: দেশের কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ থেকে ২০২২ সালে ফিশারীজ ফ্যাকাল্টি থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং ২০২৪ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খালিদ তার এই সাফল্যের পেছনে মা-বাবার দোয়া এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। রৌমারীর সাধারণ মানুষের জন্য কাজ করার এবং দেশের মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
তার এই সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। এলাকাবাসীর মতে, খালিদ বিন কাইয়ুমের এই অর্জন রৌমারীর তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802


























