০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই নেই, জিরো টলারেন্স ঘোষণা এমপি আমানউল্লাহ আমানের

Reporter Name
  • Update Time : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই নেই, জিরো টলারেন্স ঘোষণা এমপি আমানউল্লাহ আমানের

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

সাভারের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব আমানউল্লাহ আমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা প্রদান করেন।
সভায় আমানউল্লাহ আমান বলেন, “সাভারের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। এখন থেকে প্রতি বছর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সরকারিভাবে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা অনুভব করবে যে ভালো ফলাফলের জন্য রাষ্ট্র তাদের মূল্যায়ন করছে। এ লক্ষ্যে ফলাফল প্রকাশের সাথে সাথেই তালিকা প্রস্তুত করতে উপস্থিত উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
শিক্ষা নিয়ে আলোচনার পাশাপাশি এমপি আমানউল্লাহ আমান সাভার এলাকাকে সম্পূর্ণ ‘সন্ত্রাসমুক্ত’ করার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন, “এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর জুলুম বরদাস্ত করা হবে না। একটি নিরাপদ ও শান্তিময় সাভার গড়তে স্থানীয় প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মতবিনিময় সভা শেষে আলহাজ্ব আমানউল্লাহ আমান উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই নেই, জিরো টলারেন্স ঘোষণা এমপি আমানউল্লাহ আমানের

Update Time : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬