হাকিমপুর মহিলা কলেজের কুচকাওয়াজে চ্যাম্পিয়ন—মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৃষ্টিনন্দন প্রদর্শনী
- Update Time : ০৫:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৪৮ Time View

হাকিমপুর মহিলা কলেজের কুচকাওয়াজে চ্যাম্পিয়ন—মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৃষ্টিনন্দন প্রদর্শনী
জাকিয়া ডলি, হিলি হাকিমপুর (দিনাজপুর)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম ছিল কলেজ পর্যায়ের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মুগ্ধতা ছড়িয়ে প্রথম স্থান অর্জন করেছে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ। শিক্ষার্থীদের শৃঙ্খল, ছন্দ, মনোযোগ ও চমৎকার উপস্থাপনা বিচারকদের মন জয় করে নেয়।
হিলি হাকিমপুর দিনাজপুর আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ী হাকিমপুর মহিলা কলেজের কুচকাওয়াজ দলকে ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মামুনূর রশিদ আজাদ। আনন্দ ও গর্বের মুহূর্তে শিক্ষার্থীরা অধ্যক্ষ স্যারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহোদয়সহ কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিজয়ী ছাত্রীদের উৎসাহ ও অভিনন্দনে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অধ্যক্ষ জনাব মোঃ মামুনূর রশিদ আজাদ বলেন,
“আমাদের ছাত্রীদের এই অর্জন শুধু কলেজের নয়, হাকিমপুরের গর্ব। নিয়মিত প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার ফলেই আজ তারা প্রথম স্থান অর্জন করেছে। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য আমরা তাদের পাশে থাকবো।”
শিক্ষার্থীরা জানান, স্বাধীনতা দিবসের মতো মহান এক দিনে নিজেদের সর্বোচ্চটুকু তুলে ধরতে পারায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণ সমাজকে অনুপ্রাণিত করে স্বাধীনতার চেতনা ধারণ করতে এবং শৃঙ্খলাপূর্ণ জীবনে এগিয়ে যেতে।

















