হার-জিত বড় নয়, নির্বাচন হচ্ছে এটাই বড় ঘটনা’ বোয়ালখালীতে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ
- Update Time : ০৪:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫ Time View

‘হার-জিত বড় নয়, নির্বাচন হচ্ছে এটাই বড় ঘটনা’
বোয়ালখালীতে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:
বোয়ালখালীতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভিড় করতে দেখা যায় ভোটারদের।সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষ ভোটারদের। নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, নতুন ভোটাররা যখন স্লিপ নিয়ে ভোটকেন্দ্রে গেছে ভোটগ্রহন কর্মকর্তারা জানাচ্ছে তাদের নাম নাকি তালিকাতে নেই। ১৭ বছর পর স্বৈরাচার পতনে চমৎকার একটা নির্বাচন করতেছি এখানে হার জিত কোন ব্যাপার না। নিবার্চন যে হচ্ছে এটা বড় ঘটনা।তিনি আরও বলেন, এলাকায় টাকা দিয়ে ভোট কেনার ঘটনাও ঘটছে।জামায়াত মনোনীত প্রার্থী ডা.আবু নাছের বলেন, জনগণ স্বতস্ফুর্ত ভাবে অধির আগ্রহে ঈদের আনন্দের মত ভোট দিচ্ছে।
সহকারি রিটানিং অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, সকাল থেকে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই খু্ব শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।”







