০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হোসেনপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৫ Time View

হোসেনপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি  ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আজকের পদক্ষেপ” আগামীর ন্যায়বিচার”
সুরক্ষিক হউক নারী ও কন্যার অধিকার ” এ শ্লোগান নিয়ে পথচলা করে। র‌্যালির পর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নারী শিক্ষা, নারী অধিকার ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, নারীর ক্ষমতায়ন এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসন সব ধরনের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নারীদের নিয়ে আরো বলেন, নারীরা শিক্ষা, স্বাস্থ্য এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়, তাই প্রত্যেক নারীকে এগিয়ে আসতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, সাবেক কলেজ শিক্ষক এবিএম সিদ্দিক চঞ্চল, এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ক্ষমতায়ন এবং সমাজে সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হোসেনপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬