০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Reporter Name
  • Update Time : ০৯:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮ Time View

যশরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়। চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়৷ পূজায় পুরোহিত ছিলেন, শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, চারুপীঠের সভাপতি সহকারি অধ্যাপক তাপস মজুমদার-সহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভা, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দিরে, বাসাবাড়ীতে, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্রবার দিনভর অনু্ষ্ঠিত হয়েছে। ধর্ম বিশ্বাসীদর অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে ঘরে পুজিত হন দেবী সরস্বতী।কেশবপুরে চারুপীঠ একাডেমিতে শ্রী শ্রী সরস্বতী পূজার পূরোহিত অজিত মুখার্জি জানান, সনাতন ধর্মাবলম্বীদের মতে- সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠার্থী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে/ বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তুতে”। এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রনতি জানান ভক্তরা।
ছবিঃ
২৩/০১/২৬

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ সঞ্জ শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মোবাইল – 01784 503 770 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত কাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানিয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে মুস্তাকিম মোরাদ (১৫) কে ছু্রিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহিম (১৫)। জানা যায়, ফাহিমের সাথে মোবারকের (১২) ফুটবল খেলায় কথা কাটাকাটি হলে মোবারকের বড় ভাই মুস্তাকিম জানতে পেরে ফাহিমকে ধমক দিলে, ফাহিম উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে মুস্তাকিম মোরাদদের বুকে আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে উপরোক্ত বর্ণনা দেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Update Time : ০৯:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬