যমুনার সামনে সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড
- Update Time : ০২:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০ Time View

যমুনার সামনে সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড
শাহরিয়ার ইসলাম, জেলা প্রতিনিধি,ঢাকা
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল করছিলেন সরকারি কর্মচারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিলটি যমুনার সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
একপর্যায়ে কর্মকর্তা–কর্মচারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি নিক্ষেপ করা হয়। পরে হুইসেল দিতে দিতে তাদের পল্টনের দিকে সরিয়ে নেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, মিছিল নিয়ে আসার সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো বাধা দেয়নি। যমুনার সামনে পৌঁছানোর পর হঠাৎ করেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এখান থেকে চলে গেলে তাদের দাবি আদায় হবে না।
এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী বলেন, সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

























