কুমিল্লার চৌদ্দগ্রামের ব্যবসায়ী হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন
- Update Time : ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৭২ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামের ব্যবসায়ী হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে একলক্ষ টাকা জরিমানা এবং ওই মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ কবির আহমেদ ব্যতিত বাকীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
মৃতুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া, জুয়েল রানা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা কুমিল্লার চৌদ্দগ্রামের ক্বারি ফজলুল হক, আজাদ রহমান, সাদ্দাম হোসেন, আবদুল কাদের ও কবির আহমেদ।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌশলী এপিপি এড. মোঃ মনিরুল হক ভূইঁয়া জানান, ২০১৩ সালের ২২ এপ্রিলে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তাদের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয় আসামিরা। পরে ঢাকায় চিকিৎসার্ধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান । তিনি জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ১২ নভেম্বর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১১জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এ কৌশলী।
অপরদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।



















