০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোমস্তাপুরে স্বাস্থ্য বিভাগীয় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

গোমস্তাপুরে স্বাস্থ্য বিভাগীয় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মচারীরা ৯ম পে-স্কেল এর দাবীতে ২ ঘন্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ সরকারি চাকুরিজীবী দাবি আদায় ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ফেব্রুয়ারি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কর্মচারীরা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত (২ ঘন্টা) অবস্থা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে নার্স, স্যাকমো, মেডিকেল টেকনোলজিস্ট, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারি, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ অন্যান্য কর্মচারিরা অংশ গ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারী ও তাঁরা অনুরুপ কর্মসূচি পালন করেন। আজকের কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারিরা জানান, তাদের কর্মসূচি আগামীকালও চলবে। এরমধ্যে যদি পে-স্কেল এর গেজেট না হয়, তাহলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকায় যমুনা অভিমুখে তারা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ৫৪ বছরে তাদেরকে ১১ বার এমপি দিয়েছে তারা মাদারীপুর সদর উপজেলাকে যতো উন্নয়ন করেছে তার এক ভাগও রাজৈরে করেনি রাজৈর কে সতিনের দৃষ্টিতে দেখেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২ সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লক্ষ্যের বাজারে হরিণ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ কালে ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে তারা মামলা বানিজ্য করে অনেক টাকা কামিয়েছে সেই টাকায় নির্বাচন করছে আর আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নির্বাচন করছি। ডক্টর সাঈদ আনসারী আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার দ্বারা কারো কোন ক্ষতি হবে না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আওয়ামী লীগের কারো নামে মিথ্যে মামলা হতে দেব না। অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। একইদিন তিনি রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মাদারীপুর -রাজৈর উন্নয়নের স্বার্থে হরিণ প্রতীকে ভোট চান। এসময় তার সাথে তার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ সঞ্জ শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মোবাইল – 01784 503 770 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত কাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানিয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে মুস্তাকিম মোরাদ (১৫) কে ছু্রিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহিম (১৫)। জানা যায়, ফাহিমের সাথে মোবারকের (১২) ফুটবল খেলায় কথা কাটাকাটি হলে মোবারকের বড় ভাই মুস্তাকিম জানতে পেরে ফাহিমকে ধমক দিলে, ফাহিম উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে মুস্তাকিম মোরাদদের বুকে আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে উপরোক্ত বর্ণনা দেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

১০

গোমস্তাপুরে স্বাস্থ্য বিভাগীয় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

Update Time : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬