পাবনা-৩ এ ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ Time View

পাবনা-৩ এ ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ ( চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা মত। জনসভাটি ঘিরে বিকাল ৩ ঘটিকা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ফরিদপুরের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অঙ্গীকার।” তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি এবং জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
























