কালাদরাপে সুরুজ নেতার নতুন চমক
- Update Time : ০৮:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০ Time View

কালাদরাপে সুরুজ নেতার নতুন চমক
প্রতিবেদকঃ
নোয়াখালীর সুধারামের ৯নং কালাদরাফ ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় ধানের শীষের ভোট চেয়ে বিশাল গাড়ী শোডাউন ও মিছিলের আয়োজন করে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিঞা।
(৭ জানুয়ারি শনিবার) ৯নং কালাদরাপ ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে গন মিছিল ও গাড়ি শোডাউন টি খলিফার হাট বাজার থেকে শুরু হয়ে ৯নং কালাদরাপ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হুক্কানগরে ইউনিয়ন বিএনপি আয়োজিত আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় বিশাল মিছিল ও গাড়ী বহর যোগদান করে উপস্থিত হাজারো কর্মীসমর্থকদের চমকে দিয়েছেন সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিঞা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিন, কালাদরাপ ইউনিয়ন তাতীদলের সভাপতি খলিলুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিঞা বলেন, এবার সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। ইনশাল্লাহ- আমাদের নেতা মো. শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সাধারন মানুষ উন্মুখ হয়ে আছে।
পরে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গনসংযোগ ও লিফলেট বিতরণ সম্পুর্ন করেন সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিঞা।




















