১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১ Time View

কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লা মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ যুব সংঘের সদস্য ও কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের সহকারী শিক্ষক জয়ন্ত দেবনাথ বাপ্পা’র পিতা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য, কুমিল্লা শহীদ লিয়াকত আলী সার্ভে ইনিস্টিউটের প্রাক্তন ইনস্ট্রাক্টর ও কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও শ্রী শ্রী কাত্যায়নী কালী বাড়ি নির্বাহী কমিটির উপদেষ্টা স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
তদুপলক্ষে আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরবেলা কুমিল্লা নগরীর কান্দিরপাড় শ্রীশ্রী কাত্যায়নী কালী বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
ওই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা আইনজীবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অমিত কুমার সিংহ ও অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের সাধারণ সম্পাদক লিটন দাশ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ যে, স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথ বার্ধক্যজনিত কারণে গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা ট্রমা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি জয়ন্ত দেবনাথ বাপ্পাকে একমাত্র পুত্র ও ডাঃ জয়ন্তী দেবনাথ বান্টিকে একমাত্র কন্যা, জয়শ্রী তালুকদারকে পুত্রবধূ, অরিত্র দেবনাথকে নাতি ও আরাধ্য দেবনাথকে নাতনি এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬