০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ০৯:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৭ Time View

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।। অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) গাড়ীযোগে নিজ হেফাজতে রাখার অপরাধে পলাতক আসামি ইমরানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আসামি মাসুদকে খালাস দিয়েছেন কুমিল্লার আদালত। গেলো মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ শামছুল আলম এ রায় ঘোষণা করেন। যাহার এসটি নং-৪৪২৭/১৮।
দণ্ডপ্রাপ্ত আসামি চাকল মোঃ ইমরান হোসেন (২২) হলেন বরিশাল ঝালকাঠি রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে এবং খালাস প্রাপ্ত আসামি মাসুদ মোল্লা প্রঃ হযরত হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন হরিদাশপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে।
রায় ঘোষনাকালে উভয় আসামি আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন

মামলার বিবরণে জানাযায়- ২০১৮ সালের ১৭ মে দিবাগত-রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা আলেখারচর বিশ্বরোডস্থ মল্লিকা ফিলিংক স্টেশনের সামনে অবৈধ মাদকদ্রব্য ৬০০ বোতল ফেনসিডিল গাড়ীযোগে নিজ হেফাজত হতে উদ্ধার করেন জেলা ডিবিপুলিশ। এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে ঝালকাঠি রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে চালক মোঃ ইমরান হোসেন (২২), ঢাকা গুলিস্তানের নিবাসী মোঃ আব্দুল করিম মোল্লা (৩৮) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন হরিদাশপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে মাসুদ মোল্লা প্রঃ হযরত (৩১) কে আসামি করে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক)/৩৩(১)/২৫ ধারার বিধানমতে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দ ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ২২ আগস্ট বিজ্ঞ আদালতে চালক মোঃ ইমরান হোসেন ও মাসুদ মোল্লা প্রঃ হযরত এর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৮০৪)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৯ সালের ২৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩(খ)/২৫ ধারার বিধানমতে তাহাদের বিরুদ্ধে চার্জগঠনক্রমে রাষ্ট্র পক্ষে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানিঅন্তে পলাতক আসামি চালক মোঃ ইমরান হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান এবং অপর আসামি মাসুদ মোল্লা প্রঃ হযরত এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট মুহাম্মদ সোহেল হোসাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৯:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬