মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাকিমপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালন
- Update Time : ০৩:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫ Time View

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাকিমপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতেই উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। তাদের সুনিপুণ পরিবেশনা অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির শিল্পীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরে পরিবেশিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ আবেগঘন পরিবেশ তৈরি করে। সাংস্কৃতিক আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সংগীতশিল্পী মুশফিকুর রহমান বকুল, যিনি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সমন্বয় করে সকলের প্রশংসা কুড়ান। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার:
জাকিয়া ডলি
হাকিমপুর, দিনাজপুর।











