নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন শাকিল
- Update Time : ০৭:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫ Time View

নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন শাকিল
আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
(৯ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের (দপ্তর) সোহান ইসলামের সই করা চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা-পর্যালোচনার পর সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদল-এর সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মোঃ ফিরোজ আহম্মেদ শাকিল বলেন,“আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের কমান্ড মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
















