০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

Reporter Name
  • Update Time : ০৮:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগের মধ্যে নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা, অনুমতি ছাড়া মাইকিং, পোস্টার-ব্যানার টানানোসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগ র,ব্রাহ্মণবাড়িয়া

Tag :

Please Share This Post in Your Social Media

নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

Update Time : ০৮:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬