০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিপ্লবের চেতনায় উত্তাল রৌমারী: ১১ দলীয় জোটের সভায় মানুষের উপচে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : ০৭:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮ Time View

বিপ্লবের চেতনায় উত্তাল রৌমারী: ১১ দলীয় জোটের সভায় মানুষের উপচে পড়া ভিড়
কে.এম. জাকির, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ২৮-কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের নির্বাচনী সমীকরণ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। ঐতিহাসিক রৌমারী সি.জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশাল জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বিশাল প্রাঙ্গণে আয়োজিত জনসভায় জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মোস্তাক তাঁর শক্ত অবস্থানের কথা জানান দেন।

১১ দলীয় ঐক্যজোটের সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “যারা আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল, তারা আজ পলাতক। যারা আমাদের বিতাড়িত করার স্বপ্ন দেখেছিল, আজ তাদের পায়ের নিচেই মাটি নেই। ইনশাআল্লাহ, ২৮-কুড়িগ্রাম-৪ আসন হবে আন্দোলনের বিজয়ের প্রতীক।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সমর্থকদের হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “আইন না জেনেই আমার আত্মীয়কে দিয়ে মামলা করানো হয়েছে, যা ধোপে টেকেনি। ১২ই ফেব্রুয়ারির পর আল্লাহ সবকিছুর বিচার করবেন।”
জনসভায় রৌমারী উপজেলা আমির মোঃ হায়দার আলী বলেন, “নির্বাচন এলে অনেকে টুপি পরে উমরাহ করেন আর সস্তা চালের লোভ দেখান। কিন্তু ৫৪ বছরের ইতিহাস কেবল দুর্নীতি আর সন্ত্রাসের। এবার নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।” রাজিবপুর উপজেলা আমির মাওলানা আব্দুল লতিফ সকল ভোটকেন্দ্রে বিজয়ের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ আকর্ষণ ছিলেন জুলাই বিপ্লবের যোদ্ধা জাবেদ বাবু। শরীরে ১৭০টি বুলেটের ক্ষত নিয়ে উপস্থিত হয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য রক্ত দিয়েছি, এখন ব্যালটের মাধ্যমে সেই সংস্কার পূর্ণ করতে হবে।” দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সেক্রেটারি শাহাদাত হোসেন।
বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশবিরোধী শত্রুদের প্রতিহত করার এবং এলাকাকে চাঁদাবাজমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দেন। সভায় এনসিপির রৌমারী সমন্বয়ক রবিউল ইসলাম এবং রাসেল মাহমুদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। পরিশেষে ১২ই ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে একটি সমৃদ্ধ ও ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জনসভা সমাপ্ত হয়।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802

Tag :

Please Share This Post in Your Social Media

বিপ্লবের চেতনায় উত্তাল রৌমারী: ১১ দলীয় জোটের সভায় মানুষের উপচে পড়া ভিড়

Update Time : ০৭:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬