০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯ Time View

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ প্রতিনিধি আল আমিন
নওগাঁ-৪ (মান্দা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ ও মান্দা উপজেলা দায়িত্বশীলগণ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা আমীর খন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা-সামাজিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমীর মাওলানা আমিনুল হক, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাকিব, যুব বিভাগ সভাপতি মো. আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, ওলামা সভাপতি আব্দুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আব্দুল মালেক এবং ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মান্দা উপজেলার জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়ন ধারাবাহিক রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬